রোববার বিকালে ভ্রাম্যমাণ আদালত লক্ষ্মীপুরের রহমতখালী খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। লক্ষ্মীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আজিজুর রহমান এই জরিমানা করেন।