গত শনিবার গোপালগঞ্জের কোটালীপাড়ায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে।
শিশুর মা বাদী হয়ে মিলু শেখকে (৫৫) আসামি করে থানায় মামলা করেন। মিলু শেখ উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের বাসিন্দা।
ছাত্রীর মা জানান, মেয়েটি তার খালার বাড়িতে বেড়াতে যাচ্ছিল। পথে মিলু শেখ তাকে জোর করে তাঁর বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করে ছেড়ে দেন। পরে ছাত্রীটি আহত অবস্থায় বাড়ি ফিরে আসে। এরপর প্রথমে তাকে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) প্রেমান্দ মন্ডল জানান, শিশুটি গুরুতরভাবে আহত হয়েছে।