হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। সোমবার বাহুবল ও আজমিরীগঞ্জে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে নির্মাণ শ্রমিকবাহী একটি পিকআপ ভ্যান ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে বাহুবল উপজেলার কামাইছড়া নামক স্থানে পৌঁছলে বিপরীতমুখী একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আবু জাহের নামে একজন মারা যান। পরে বাহুবল হাসপাতালে নেয়ার পর বেনু মিয়া ও ফারুক মিয়া, সিলেট নেয়ার পথে ফারুক মিয়ার বাবা আরব আলী এবং মৌলভীবাজার হাসপাতালে নাহিদুল ইসলাম মারা যান। তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরের বাসিন্দা বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
অন্যদিকে আজমিরীগঞ্জ উপজেলার নোয়াগড় গ্রামের কয়েকজন জেএসসি পরীার্থী সকালে একটি ব্যাটারিচালিত টমটমযোগে মিয়াধন মিয়া বালিকা উচ্চ বিদ্যালয় পরীা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়। টমটমটি নগর কবরস্থান এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় রাজু চন্দ্র গোপ নামে এক শিার্থী গুরুতর আহত হয়। তাকে সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। রাজু নোয়াগড় গ্রামের নিপেন্দ্র চন্দ্র গোপের ছেলে।