চট্টগ্রামের হাটহাজারীতে ট্রাক চাপায় এক ব্যবসায়ী নিহত

সোমবার সন্ধ্যা ছয়টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার এগারো মাইল এলাকায় ট্রাকের চাপায় আবু বক্কর (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের বাড়ি হাটহাজারীর মদনহাট এলাকায়।

প্রত্যক্ষদর্শী এবং পুলিশের তথ্য অনুযায়ী আবু বক্কর মোটর সাইকেলে করে হাটহাজারী সদর থেকে মদন হাটের নিজ বাড়িতে যাচ্ছিলেন। তিনি এগারো মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে চাপা দেয়। স্থানীয় লোকজন আবু বক্করকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ট্রাকচালক ও ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।