সুন্দরবনে 'বন্দুকযুদ্ধে' ২ জন নিহত

সুন্দরবনে র্যাবের সঙ্গে বনদস্যু দলের 'বন্দুকযুদ্ধে' দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দারোগা বাহিনীর প্রধান এনামুল হাওলাদার ওরফে দারোগা (৩৪) এবং তার সহযোগী সাইফুল (২৪)। তাদের দুজনেরই বাড়ি খুলনার রূপসা এলাকায়।
র্যাব জানিয়েছে, ঘটনাস্থল থেকে ‘বনদস্যুদের ব্যবহৃত’ ১৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও পাঁচটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির বলেন, আজ সকালে সাড়ে ৭টার দিকে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে খালের মাথায় এ ঘটনা ঘটে।