আওয়ামী লীগ নেতা খুনের পর ভাংচুর, অগ্নিসংযোগের প্রতিবাদে রংপুর বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
মঙ্গলবার সকালে এ ধর্মঘটের ডাক দেয়া হয়।
সংগঠনটির রংপুর বিভাগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ ধর্মঘটের কথা জানান।
হত্যাকাণ্ডের জন্য মজিদের ভাগ্নে স্থানীয় যুবলীগ নেতা আশরাফুল আলমকে দায়ী করে তার কার্যালয়ে ভাংচুর এবং যানবাহনে অগ্নিসংযোগ করে নিহত ইমরান হোসেনের সমর্থকরা। মজিদের বাড়িতেও হামলার চেষ্টা হয়। সোমবার রাতের কোনো এক সময় রংপুর সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পদক ইমরান হোসেনকে কুপিয়ে নগরীর সাতমাথা এলাকায় ফেলে যায় দুর্বৃত্তরা।
ভোরের দিকে থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন বলে কোতোয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানী জানান।