সাত দফা দাবিতে মঙ্গলবার থেকে হবিগঞ্জসহ সিলেট বিভাগ জুড়ে পরিবহন ধর্মঘট চলছে। সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘট ঘোষণা করেছে হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
জানা গেছে, এ ধর্মঘটের কারণে সারাদেশের সাথে হবিগঞ্জসহ সিলেট বিভাগের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় যাত্রীরা চরম বিপাকে পড়েছে।
বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব সফিকুর রহমান জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলবে।
গত রবিবার সংবাদ সম্মেলনে সাতদফা দাবি আদায়ের লক্ষ্যে এ ধর্মঘটের ডাক দেয় সংগঠনটি।