অবশেষে প্রেমিক প্রেমিকা মারা গেলেন

 
প্রেমের জের ধরে দেবর ভাবী অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেমিক সোমবার সকালে, প্রেমিকা মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ ইউনিটে মারা যান। ঘটনাটি ঘটেছিলো ২৮ অক্টোবর  সিংগাইর উপজেলায়। অগ্নিদগ্ধ প্রেমিক প্রেমিকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। 
থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে,  আব্দুর রহিম এর সাথে চাচাতো ভাই আনিসুর রহমানের স্ত্রীর সাথে দীর্ঘ দিন ধরে প্রেম চলছিল। এ নিয়ে প্রেমিক রহিমের সাথে ভাবি দুই সন্তানের জননি রিনার ঝগড়া হয়। এক পর্যায়ে রহিম জোড় পূর্বক রিনাকে তার বাড়িতে নিয়ে শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়। এ সময় আগুনে রিনা ও   রহিম দুজনেই দগ্ধ হয়।  বেশ কিছু দিন চিকিৎসাধীন থাকার পর তারা মারা যান।