ক্যান্সার আক্রান্ত ছাত্রকে পেটানো শ্রীপুরের সেই প্রধান শিক্ষক সাসপেন্ড

শ্রীনগরের ক্যান্সার আক্রান্ত ছাত্রকে পেটানো সেই প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রধান শিক্ষক নিতাই চন্দ্র দাসের বিরুদ্ধে অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।

শ্রীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আজিজুল হক জানান, মজিদপুর দয়া হাটা কেসি ইনস্টিটিউশনের পরিচালনা পরিষদ মঙ্গলবার সন্ধ্যায় জরুরি সভায় অভিযুক্ত প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করে।

গত শনিবার স্কুল চলাকালে নিতাই চন্দ্র দাস অপরিচ্ছন্নতার অভিযোগে জোড় বেত্রাঘাতে সপ্তম শ্রেণির ব্লাড ক্যান্সার আক্রান্ত ছাত্র তায়েব আলীসহ ২০ শিক্ষার্থীকে আহত করে।