প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ৩০৩/২

জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচ সিরিজের প্রথম দিনে বাংলাদেশ ২ উইকেটে ৩০৩ রান সংগ্রহ করেছে। মুমিনুল ৪৬ ও মাহমুদুল্লাহ ৫ রানে অপরাজিত আছেন।
এর আগে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তামিম ইবকবাল ১০৯ রানে ও ইমরুল কায়েস ১৩০ রান করে আউট হন। 
 আউট হওয়ার আগে ২২৪ রান করে উদ্বোধনীতে জুটিতে নতুন রেকর্ড গড়েন তামিম-ইমরুল। এর আগের রেকর্ডটি ছিল ১৮৫ রানের।