ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

 
চট্টগ্রামের ফৌজদার হাট এলাকায় একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার সকাল সোয়া ১০টার দিকে ফৌজদারহাট স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।
রেল স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরে যাওয়ার পথে মালবাহী ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়। ফলে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। লাইনচ্যুত বগি সরাতে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।