আশুগঞ্জ বিদুৎ কেন্দ্রের বন্ধ ২ ইউনিট চালু

 
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রে বন্ধ হওয়া দুইটি ইউনিট চালু হয়েছে। একটি সাব স্টেশনের ট্রান্সফরমারে অগ্নিকা-ের কারণে ইউনিট দুইটি বন্ধ হয়ে যায়। বুধবার দুপুর থেকে এগুলো চালু করা হয়।
জানা গেছে, ১২৮ কেভি সাব স্টেশনের সুইচ ইয়ার্ডের সেন্ট্রাল ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার সাথে সাথে বিদ্যুৎকেন্দ্রের চারটি ইউনিট তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায়।