ঝিনাইদহে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

 
 
 
 
ঝিনাইদহে ইজিবাইকের ধাক্কায় তানজিল (৫) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার সকালে শহরের সরকারী কেসি কলেজের ছাত্রী হোস্টেলের সামনে এই দুর্ঘটনা ঘটে। সে হোস্টেল পাড়ার সলেমান আলীর ছেলে।
ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম জানান, জেলা শহরের সরকারী কেসি কলেজের ছাত্রী হোস্টেলের সামনে বুধবার সকাল ৯ টার দিকে তানজিল খেলা করছিল। এ সময় দ্রুতগামী একটি ব্যাটারী চালিত ইজিবাইক পিছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।