ফেনীর শহরের কামাল হাজারী সড়কের মৃত. জহুর আহমদের বাড়িতে বুধবার গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতরা স্বর্ণলংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্র জানায়, বুধবার গভীর রাতে শহরের কামাল হাজারী সড়কের মৃত. জহুর আহমদের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতদল স্বর্ণলংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
মৃত. জহুর আহমদের বড় ছেলে আনম সালেহ জহুর তানিম জানান, গভীর রাতে ডাকাতদল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। প্রথমে তাকে ও তার ছোট ভাই তাসিফকে হাত-পা-মুখ বেঁধে ফেলে। এরপর তারা প্রত্যেক কক্ষে প্রবেশ করে আলমারি ভেঙ্গে ১৭/১৮ ভরি স্বর্ণালংকার নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে চলে যায়। তানিমের বোনের বিয়ে উপলক্ষে স্বর্ণালংকার ক্রয় করা হয়েছিল।
ডাকাতদল ডাকাতি সংগঠিত করে যাওয়ার সময় তানিমের মাকে থানা পুলিশ ও র্যাবকে না জানানোর জন্য হুমকি দিয়ে যায়।