ব্যাটিংয়ে জিম্বাবুয়ে

 
চট্টগ্রামে বাংলাদেশ-জিম্বাবুয়ের শেষ টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে ব্যাট করছে জিম্বাবুয়ে। রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ১ উইকেটে ৮০ রান। ক্রিজে আছেন সিকান্দার রাজা (৪৩) ও মাসাকাদজা (৩৩)। 
জিম্বাবুয়ের পক্ষে ব্যাট করতে নেমে শূন্য রানেরই আউট হন চারি। রুবেল হোসেনের বলে ও মুশফিকের ক্যাচে সাজঝরে ফেরেন তিনি।
এর আগে সব উইকেট হারিয়ে প্রথম ইনিংসে বাংলাদেশ সংগ্রহ করে ৫০৩ রান।