১০০ ভরি স্বর্ণসহ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফে ১০০ ভরি ওজনের স্বর্ণসহ মো: নুর বশর(৩০) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার হ্নীলা হোয়াব্রাং সীমান্তে অনুপ্রবেশকালে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মূল্যে ৪০ লাখ ৪১ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে হোয়াব্রাং এলাকায় নাফনদীর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে মিয়ানমারে মো: নুর বশরকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০০ ভরি ওজনের মোট সাতটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। সে মিয়ানমার বলি বাজার থানার নাথপুরা এলাকার পেটান আলীর ছেলে।
৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিকে থানায় সোর্পদ করে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।