দুই বছরের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি

 
গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে চলে এসেছে মূল্যস্ফীতির হার। গেলো অক্টোবর মাসে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৬ দশমিক ৬০ শতাংশে। এর আগে ২০১২ সালের নভেম্বরে এ হার ছিলো ৬ দশমিক ৫৫ শতাংশ। এরপর ২০১৩ সালের ফেব্রুয়ারিতে এ হার ৭ শতাংশ এবং এপ্রিলে ৮ শতাংশ ছাড়িয়ে যায়। পরবর্তীতে কমতে থাকলেও তা ৭ শতাংশের উপরেই ছিলো মূল্যবৃদ্ধির হার।
চলতি ২০১৪ সালের জুলাই মাস থেকে এ হার আবার ৬ শতাংশের নিচে নামতে থাকে। পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
সংবাদ সম্মেলে বৃহস্পতিবার পরিকল্পণামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলসহ বিভিন্ন পণ্যের দাম কমে আসার প্রভাব প্রভাব বাংলাদেশেও পড়েছে। তিনি বলেন, বাংলাদেশ অনেক পণ্যেই ভারত থেকে আমদানি করে। ভারতের বাজারে মূল্যস্ফীতি বাড়া-কমা বাংলাদেশের বাজারকেও প্রভাবিত করে।
পরিকল্পনা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সুরাইয়া বেগম, বিবিএস মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল, ও পরিকল্পনা সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম।