বিশ্বকাপ আয়োজনে দুর্নীতির অভিযোগ থেকে কাতার দায়মুক্ত

 
 
২০২২ সালে বিশ্বকাপ ফুটবলের আয়োজক কাতার বিডিং-এ দুর্নীতির আশ্রয় নিয়েছিল এমন অভিযোগ নাকচ করে দিয়েছে ফিফা। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা, রাশিয়া ও কাতারকে বৃহস্পতিবার এই দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি দিলো।
মার্কিন আইনজীবী মাইকেল গ্রেশিয়া ১৮ মাস ধরে তদন্ত করার পর ফিফার কাছে এ সংক্রান্ত একটি রিপোর্ট জমা দিয়েছে। ফিফার নৈতিকরা সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হ্যান্স জোকিম একার্ট ৪২ পৃষ্ঠার এই তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে দুর্নীতি হয়নি এমন কথাই জানিয়েছে তদন্তকারীরা। খবর-বিবিসির
ফিফা ভাইস প্রেসিডেন্ট জিম বয়েস বলেছেন, আমি মনে করি এর পরে মানুষ শুধুমাত্র খেলাটিকে উপভোগ করার ব্যপারে মনোনিবেশ করবে, অন্য কোন ব্যপারে নায়।