বাগেরহাটের মোড়েলগঞ্জে সন্ত্রীদের গুলিতে মাসুম (২৩) নামের এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে মোড়েলগজ্ঞ উপজেলার জিউধরা ইউনিয়নের দক্ষিন পালেরখন্ড এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যায় স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন বাদশার ব্যবহূত লাইসেন্সকৃত বন্দুক জব্দ ও তার ঘনিষ্ঠ দুই ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছে।
বাগেরহাটের পুলিশ সুপার নিজামুল হক মোল্যা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঝিউধারা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও ইউপি সদস জাহাঙ্গির হোসেন বাদশার ছেলে নাজমুল হাসান সুমন মুঠোফোনে বলেন, ‘বৃহস্পতিবার বিকলে আমার বাবা লক্ষীখালী গ্রামের নান্ডু সাধুর বাড়িতে বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে ৩ টি মোটরসাইকেল বহর নিয়ে বাড়ি ফিরছিলো। প্রতিমধ্যে মোড়েলগজ্ঞ উপজেলার জিউধরা ইউনিয়নের দক্ষিন পালেরখন্ড ব্রিজ সংলগ্ন ফাকা জায়গায় পৌঁছালে রাস্তার পাশ্বে একটি বাগানে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা বাবাকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় ওই সন্ত্রাসীরা বাবার মোটরসাইকেলর সামনে বহরের মোটরসাইকেল চালক মাছুমের বুকে বিদ্ধ হলে ঘটনাস্থলেই সে মারা যায়।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান গুলিতে মাসুম সরদার নামের এক যুবক মারা যাবার খবরটি নিশ্চিত করে জানান, কিভাবে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় বাদশার লাইসেন্সকৃত বন্দুকটি জব্দ করা হয়েছে। প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য বাদশার ঘনিষ্ঠ দুজনকে আটক করা হয়েছে।
তবে তিনি তাদের নাম পরিচয় প্রকাশ করেননি। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে ।