চিকিত্সার অজুহাতে রোগীর ছেলেবউকে নাপিতের ধর্ষণ!

 
 
 
 
 
রংপুরের গঙ্গাচড়ায় চিকিত্সার অজুহাতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে হরলাল চন্দ্র রায় নামের এক নাপিতকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে গঙ্গাচড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা গেছে— গঙ্গাচড়া সদর ইউনিয়নের ধামুর গ্রামের এক মহিলা দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন। একই এলাকার কবিরাজ ধরনীকান্ত রায়ের ছেলে নাপিত হরলাল চন্দ্র রায় কিছু দিন ধরে তাকে ঝাড়-ফুক করে আসছিলেন। গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ওই মহিলা তার ছেলেবউকে সঙ্গে করে ঝাড়-ফুক নিতে আসেন। এ সময় চিকিত্সার সহযোগিতার কথা বলে মহিলাকে ঘরের বাইরে রেখে মহিলার ছেলেবউকে নির্জন ঘরে নিয়ে আলো নিভিয়ে ধর্ষণ করে হরলাল। ধর্ষণকালে গৃহবধূ চিত্কার শুরু করলে হরলাল লোকভয়ে পালিয়ে যান।
ঘটনার শিকার গৃহবধূ গত বুধবার গঙ্গাচড়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে হরলাল চন্দ্র রায়কে আসামি করে মামলা করেছেন।
গঙ্গাচড়া মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) এম এ মান্নান বলেন, ‘ধর্ষণের অভিযোগে হরলাল চন্দ্র রায়কে গ্রেফতার করে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।’