সাফ ফুটবল: আফগানিস্তানকে বড় ব্যবধানে হারালো বাংলাদেশের মেয়েরা

 
 
মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে কৃষ্ণ রানি সরকারের হ্যাটট্রিকে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার পাকিস্তানের ইসলামাবাদের জিন্নাহ জাতীয় স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে আফগানিস্তানকে ৬-১ ব্যবধানে হারিয়েছে তারা। কৃষ্ণ রানি সরকারের হ্যাটট্রিক ছাড়াও আর মাইনু মারমা, সাবিনা খাতুন ও মুনমুন আখতার একটি করে গোল করেন।
অবশ্য বাংলাদেশের জালে ২৩তম মিনিটে প্রথম গোল দেয় আফগানিস্তান। ১১ মিনিট পর বাংলাদেশকে সমতায় ফেরান মাইনু। ৩৬তম মিনিটে ব্যবধান ২-১ করেন কৃষ্ণা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল পান কৃষ্ণা। ৬২তম মিনিটে ব্যবধান ৪-১ করেন সাবিনা। আর ৬৯তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন কৃষ্ণা। আর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন মুনমুন।