জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার দুপুরে জানানো হয়েছে, সম্মান ও বিবিএ প্রথম সেমিস্টারে ভর্তি পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণদের ভর্তি শুরু হবে ২৩ নভেম্বর থেকে। শেষ হবে ৩০ নভেম্বরে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাবে।
এদিকে কোটায় মনোনিতদের ভর্তি প্রক্রিয়া ১১ ডিসেম্বর হতে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের ক্লাস শুরু হবে আগামী বছরের ৫ জানুয়ারি থেকে।