সাকিব-তাইজুলের জোড়া আঘাত



পরপরই জিম্বাবুয়ের দুই ব্যাটসম্যানকে ফিরিয়েছেন সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম। এটি দুইজনেরই ব্যক্তিগত প্রথম উইকেট।


বাংলাদেশ দলের নির্ভরযোগ্য এই দুই বোলারকে কোন জাদু মন্ত্রে যেন আটকে রেখেছিল জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। দুই দিন ধরে মাঠের আক্রমণে থেকেও উইকেট পাননি তারা। সেই বৃত্তকে প্রথমে ভাঙলেন সাকিবই। তার বলে দলীয় ৩৬৫ রানের মাথায় এলবিডব্লিউয়ের শিকার হন মটুমবামি। এরপরের ওভারেই সিঙ্গি মাসাকাদজাকে শূন্য রানে বিদায় করেছেন তাইজুল।
রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৩৫৯/৮। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৫০৩ রান অতিক্রম করতে তাদের প্রয়োজন আরও ১৪৪ রান। হাতে আছে মাত্র দুই উইকেট।