অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় শুক্রবার ভোরে বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে শিশুসহ ২০ জন নারী পুরুষকে আটক করেছে বিজিবি।
২৩ বিজিবি কমান্ডার লে. কর্নেল আব্দুর রহিম জানান, গোপন সূত্রে খবর পেয়ে পুটখালী বিজিবি সদস্যরা পুটখালী সীমান্তের বালুরমাঠ এলাকায় অভিযান চালিয়ে শিশুসহ ২০ জন নারী পুরুষকে আটক করতে সক্ষম হয়। এদের মধ্যে ১ জন শিশু, ২ জন নারী ও ১৭ জন পুরুষ রয়েছে।
আটককৃতদের বাড়ি বরিশাল, নড়াইল, বাগেরহাট ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়। এ সময় তাদের সাথে থাকা দালাল চক্রের সদস্যরা পালিয়ে যায়। এদের সকলকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।