জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে ১৫২ রানে এগিয়ে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। হাতে আছে পুরো ১০ উইকেট। এর আগে প্রথম ইনিংস থেকে পাওয়া ১২৯ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে স্বাগতিকরা।
দ্বিতীয় ইনিংসের ব্যাটিং থেকে স্বাগতিক সংগ্রহশালায় যুক্ত হয়েছে আরও ২৩ রান। ৮ ও ১১ রানে অপরাজিত আছেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও ইমরুল কায়েস।
প্রথম ইনিংসে তামিম (১০৯) ও ইমরুল কায়েসের (১৩০) সেঞ্চুরি এবং সাকিব আল হাসানের (৭১) হাফ সেঞ্চুরিতে ভর করে ৫০৩ রান সংগ্রহ করে টাইগাররা। জবাবে হ্যামিল্টন মাসাকাদজা (৮১), রেজিস চাকাবা (৬৫) ও এল্টন চিগুমবুরার (৮৮) হাফ সেঞ্চুরিতে ভর করে সবক’টি উইকেটের বিনিময়ে ৩৭৪ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। স্বাগতিক দলের পক্ষে সর্বাধিক ৫ উইকেট লাভ করেন জুবায়ের হোসেন।
আগের দিনের ১ উইকেটে ১১৩ রানের পুঁজি দিয়ে আজ দ্বিতীয় দিনের মতো প্রথম ইনিংসের ব্যাটিং শুরু করে জিম্বাবুয়ে দলের দুই অপরাজিত ব্যাটসম্যান সিকান্দার রাজা ও হ্যামিল্টন মাসাকাদজা। এ সময় হাফ সেঞ্চুরিসহ যথাক্রমে ৫৪ ও ৫১ রানে অপরাজিত ছিলেন তারা। তবে সকালের উইকেটে জিম্বাবুয়েকে চেপে ধরা টাইগার বোলাররা ঠিকই সফলতা অর্জন করে। বিশেষ করে জুবায়ের হোসেন ছিলেন বেশি সফল। তিনি সিকান্দার রাজা (৮২) ও ব্রানডন টেইলর (১) ক্রেইগ এরভিন (১৪), এল্টন চিগুমবুরা (৮৮) ও নাতসাই মিসানগওয়াকে ফিরিয়ে দিয়ে এদিন ক্যারিয়ারের সেরা সফলতা অর্জন করেন। এর আগে অবশ্য মাসাকাদজাকে (৮১) ফিরিয়ে দিয়ে বাংলাদেশ শিবিরকে ব্রেক থ্রু এনে দেন পেসার শফিউল। তিনি সংগ্রহ করেন দু’টি উইকেট। এছাড়া তাইজুল ও সাকিব আল হাসান একটি করে উইকেট ফিরিয়ে দিয়ে সফরকারী দলকে অলআউট করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন।
স্কোর কার্ড :
বাংলাদেশ ১ম ইনিংস: ৫০৩ (তামিম ১০৯, ইমরুল কায়েস ১৩০ এবং সাকিব ৭১)
জিম্বাবুয়ে ১ম ইনিংস :
সিকান্দার রাজা ক মাহমুদুল্লাহ ব জুবায়ের ৮২(১১১)
ব্রায়ান চারি ক মুশফিকুর ব রুবেল ০ (১২)
হ্যামিল্টন মাসাকাদজা এলবিডাব্লিউ ব শফিউল ৫১(৮৬)
ব্রানডন টেইলর ক তাইজুল ব জুবায়ের ১(১২)
রেজিস চাকাবা এলবিডাব্লিউ ব শফিউল ৬৫(১৩৬)
ক্রেইগ এরভিন বোল্ড জুবায়ের ১৪(২৩)
এল্টন চিগুমবুরা ক ইমরুল ব জুবায়ের ৮৮(১৩০)
রিচমন্ড মুতুম্বামি এলবিডাব্লিউ ব সাকিব ২০(৩৫)
সিংগি মাসাকাদজা ক মাহমুদুল্লাহ ব তাইজুল ০(৬)
টিনাসে পিয়াংগারা নট আউট ৬(২২)
নাতসাই মিসানগওয়া ক মাহমুদুল্লাহ ব জুবায়ের ৮ (৬)
অতিরিক্ত (বাই-৬, লেবা-১, নোব-২) ৯
মোট ( অল আউট, ১০৬ ওভার) ৩৭৪
উইকেট পতন: ১/৯ (চারি), ২/১৬৯(হ্যামিল্টন), ৩/১৭২(টেইলর), ৪/১৭২(সিকান্দার), ৫/২০৯(এরভিন), ৬/৩২২(চাকাবা), ৭/৩৫৬(মুতুম্বামি), ৮/৩৫৭(সিংগি), ৯/৩৬০(চিগুমবুরা), ১০/ ৩৭৪(মিসানগওয়া)।
বোলিং:
শফিউল ইসলাম ১৮-৫-৫০-২ (নোবা-১)
রুবেল হোসেন ৯-১-৪৬-১ (নোব-১)
তাইজুল ইসলাম ৩০-২-১০০-১
সাকিব আল হাসান ২৫-৪-৬৭-১
জুবায়ের হোসেন ২০-১-৯৬-৫
শুভগত হোম ৩-০-৭-০
বাংলাদেশ ২য় ইনিংস
তামিম ইকবাল ৮ (২৪)
ইমরুল কায়েস ১১ (৩০)
অতিরিক্ত (বাই-৪) ৪
মোট (বিনাউইকে, ৯ ওভার ) ২৩ রান
বোলিং:
সিনগি মাসাকাদজা ২-০-৪-০
পেনিয়াংগারা ২- ১-৫-০
সিকান্দার রাজা ৩-০-১০-০
নাতসাই মিসানগওয়া ২-২-০-০