শুক্রবার ফুলবাড়ীয়া উপজেলা সদরে ভ্র্যাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট বনানী বিশ্বাস ইভটিজিংয়ের ঘটনায় জেএসসি পরীক্ষা কেন্দ্র থেকে আটক এসএসসি পরীক্ষার্থী সৌদি আল বাতেন রাতুলকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। আটক রাতুল উপজেলা সদরের চান্দের বাজার এলাকার পল্লি চিকিৎসক রফিকুল ইসলামের পুত্র। সে ফুলবাড়ীয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে এবারের এসএসসি পরীক্ষার্থী।
ফুলবাড়ীয়া থানা পুলিশের এসআই ফরিদ আহমেদ জানান, আটক রাতুল কুশমাইল জানিনিয়া দাখিল মাদ্রসার জেএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে প্রায়ই রাস্তায় উত্ত্যক্ত করতো। শুক্রবার উপজেলা সদরের কেআই সিনিয়র মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।