দেখেতে দেখতে ১৪ বছর পার করল বাংলাদেশের টেস্ট ক্রিকেট। আর এ সময়টিতেই দারুণ একটি সময় পার করছে জাতীয় ক্রিকেট দল। অতীতে প্রতিপক্ষের লিড টানতে টানতে সময় পার করা বাংলাদেশ দল এবার সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে শুরু থেকেই ছিল দুর্দান্ত। আর ভাল পারফরমেন্সের কারণে বেশ কিছু নতুন রেকর্ডও যুক্ত হয়েছে দলগত ও ব্যক্তিগত পর্যায়ে। তš§ধ্যে একটি হচ্ছে যে কোনো প্রতিপক্ষ দলকে সর্বোচ্চ রানের টার্গেট ছুড়ে দেয়া। অতীতে দুই একটি ম্যাচে দ্বিতীয় ইনিংস শেষে প্রতিপক্ষকে টার্গেট দিলেও সেটা খুব বেশি বড় ছিলনা। কিন্তু প্রতিপক্ষকে এবার বড় টার্গেটে ছুড়ে দিয়েছে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়েকে ৪৪৯ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। কোনো প্রতিপক্ষকে দেয়া এটাই বাংলাদেশের সবচেয়ে বড় টার্গেট। এর আগে কোনো দলকেই এত বড় টার্গেট দিতে পারেনি বাংলাদেশ। এর আগে প্রতিপক্ষকে দেয়া বাংলাদেশের সেরা টার্গেট ছিল ৪০০ রানের। সেটাও এই জিম্বাবুয়ের বিপক্ষে। গত বছর হারারেতে ৪০০ রানের টার্গেট দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় সেরা টার্গেটটাও জিম্বাবুয়ের বিপক্ষে। ২০০৫ সালে এই চট্টগ্রামেই জিম্বাবুয়েকে ৩৮০ রানের টার্গেট দিয়ে প্রথমবারের মতো টেস্ট জিতে ছিল বাংলাদেশ।
শুধু তাই নয় দুই ইনিংসে সেরা রানের সংগ্রহও বাংলাদেশ শিবিরের। দুই ওপেনারের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৫০৩ রান তুলেছিল বাংলাদেশ। এর চেয়েও বড় ইনিংস আছে বাংলাদেশের। কিš‘ দুই ইনিংস মিলিয়ে কখনো ৮০০ রান টপকাতে পারেনি বাংলাদেশ। জিম্বাবুয়েকে ৪৪৯ রানের টার্গেট দেয়ার এই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৮২২ রান তুলে ফেলেছে মুশফিক বাহিনী। প্রথম ইনিংসে ৫০৩ রান করার পর ৫ উইকেটে ৩১৯ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এতেই দুই ইনিংসের সেরা রান মিলে যায় বাংলাদেশের। এরআগে দুই ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ রান ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২০১২ সালে ঢাকায় অনুষ্ঠিত সেই ম্যাচে দুই ইনিংসে ৭২৩ রান করেও বাংলাদেশকে হারতে হয়েছিল। দ্বিতীয় সেরা ছিল শ্রীলঙ্কার বিপক্ষে। গলে অনুষ্ঠিত এই ম্যাচের দুই ইনিংসে ৭০৮ রান তুলে শ্রীলঙ্কার সঙ্গে প্রথমবারের মতো ড্র করেছিল বাংলাদেশ।
এক নজরে দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের সর্বোচ্চ রান :-
রান উই. গড় ফল বিপক্ষ ভেন্যু ম্যাচ শুরুর তারিখ
৮২২ ১৫ ৫৪.৮০ - জিম্বাবুয়ে চট্টগ্রাম ১২ নভে. ২০১৪
৭২৩ ২০ ৩৬.১৫ হার ও. ইন্ডিজ ঢাকা ১৩ নভে. ২০১২
৭০৮ ১১ ৬৪.৩৬ ড্র শ্রীলঙ্কা গল ৮ মার্চ. ২০১৩
৭০৪ ২০ ৩৫.২০ হার ইংল্যান্ড ঢাকা ২০ মার্চ. ২০১০
৬৯৭ ১৩ ৫৩.৬১ ড্র শ্রীলঙ্কা চট্টগ্রাম ৪ ফেব্রু. ২০১৪
খবর বাসসের।