আড়াইহাজারে পাচারকারী আটক, ৪ যুবক উদ্ধার

মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে রওনাকালে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মঞ্জুর হোসেন (২৯) নামে এক মানব পাচারকারীকে এলাকাবাসী আটক করেছে। এ সময় পাচারের উদ্দেশ্যে রওনা করা আরো চার যুবককে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতরা হলেন, আমান (২২), সাদেক (১৯) , মো¯তফা (১৮) ও আমির হোসেন (১৬)। এ সময় আরো দুই পাচারকারী পালিয়ে যায়।
উপপরিদর্শক (এস আই) মনির হোসেন জানান, শুক্রবার সন্ধ্যা সাতটায় নরসিংদী জেলার বড় খামার চর এলাকা থেকে দুটি সিএনজি চালিত অটোরিক্সায় করে সাত যুবককে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়ার প্রাক্কালে আড়াইহাজারের ব্রাক্ষ্মন্দী ইউনিয়নের মারুয়াদী বাজারে এলে এলাকাবাসী তাদের আটক করে। মঞ্জুর খপ্পরে পড়ে আড়াইহাজারের অনেক বেকার যুবক মালয়েশিয়া গিয়ে নিখোঁজ হয়েছেন।
উদ্ধারকৃত যুবক সাদেকের পিতা নবী হোসেন বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা করেছেন।