জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে সিরিজ জয় করল বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে ১৮৯ রানে সফরকারীদের বিরুদ্ধে জয় তুলে নিল স্বাগতিকরা। এর আগে মিরপুর ও খুলনা টেস্ট জয়লাভ করে বাংলাদেশ। ফলে ৩-০ ব্যবধানে জিতল টাইগাররা।
বাংলাদেশের পক্ষে জুবায়ের, শুভাগত, শফিউল ও রুবেল ২টি করে উইকেট এবং তাইজুল ও মাহমুদুল্লাহ ১টি করে উইকেট নেন।
তিন টেস্ট সিরিজের শেষ টেস্টের প্রথম ইনিংসে তামিম-ইমরুলের শতকের ওপর ভর করে সব উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৫০৩ রান। জবাবে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে ৩৭৪ রানেই অলআউট হয়ে যায়। ১২৯ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। সঙ্গে যোগ করে আরো ৩১৯ রান। ফলে ৪৪৯ রানের বিশাল টার্গেট ছুড়ে স্বাগতিকরা। এতো বিশাল রানের তাড়া করতে গিয়ে সব উইকেট হারিয়ে জিম্বাবুয়ে সংগ্রহ করে ২৬২ রান।
এর আগে খুলনা টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটে সংগ্রহ হয় ৪৩৩ রান। জবাবে ৩৬৮ রান করে অল আউট হয় জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসে ৬৫ রানের লিড নিয়ে বাংলাদেশ আরো যোগ করে ২৪৮ রান। ৩১৩ রানের লক্ষ্যে মাঠে ১৫১ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ফলে ১৬২ রানে জয়লাভ করে বাংলাদেশ।
মিরপুরে প্রথম টেস্টের প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ২৪০ রানের জবাবে ২৫৪ রান করে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে সফরকারীদের ১১৪ রানের জবাবে ১৪ রানের এগিয়ে থাকা ১০১ রান করে তিন উইকেটে জয় লাভ করে বাংলাদেশ।
চট্টগ্রাম টেস্টে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মুমিনুল হক। তিন টেস্টে ম্যান অব দ্য সিরিজ হয়েছেন সাকিব আল হাসান।
বাংলাদেশ ক্রিকেট দলের জয়লাভে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকার অভিনন্দন জানিয়েছেন।