ব্র্যাডম্যানের পরেই মুমিনুল


টেস্ট ক্রিকেট ইতিহাসে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন মুমিনুল হক। ২৩ ইনিংসে মুমিনুলের ব্যাটিং গড় এখন ৬৩.০৫। কমপক্ষে ২০ ইনিংস খেলা ক্রিকেটারদের মধ্যে টেস্ট ইতিহাসে মুমিনুলের চেয়ে বেশি গড় শুধু স্যার ডন ব্র্যাডম্যানের। তার গড় ৯৯.৯৪।

মুমিনুল ১২ টেস্টে চারটি শতক ও সাতটি অর্ধশতকের দেখা পেয়েছেন। টেস্টে গড় রানের দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন সাউথ আফ্রিকার গ্রায়েম পোলক। তার গড় ৬০.৯৭। চতুর্থ ওয়েস্ট ইন্ডিজের জর্জ হেডলি, গড় রান ৬০.৮৩। পঞ্চম ইংল্যান্ডের স্যুটাডিফ। তার গড় ৬০.৭৩।