বগুড়ায় অভিযানে গ্রেফতার ১১৫

 
বগুড়ায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় শিবিরের ছয় নেতাকর্মীসহ ১১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 
জেলা পুলিশের গণমাধ্য্যম শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা  সিনিয়র এএসপি উজ্জ্বল কুমার জানান, শনিবার সকাল থেকে জেলার ১২ উপজেলায় চিহ্নিত সন্ত্রাসী, মাদক বিক্রেতা ও গ্রেফতারি পরোয়ানায় পলাতক আসামি ধরতে বিশেষ অভিযান শুরু করা হয়। অভিযানের প্রথম ২৪ ঘণ্টায় বগুড়ার সদর থানা পুলিশ ৪৫, শেরপুর আট, সোনাতলা ছয়, আদমদীঘি সাতজনসহ বিভিন্ন উপজেলা থেকে মোট ১১৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে নাশকতা ও ভাঙচুর মামলায় অভিযুক্ত শিবিরের ছয়নেতা কর্মী ছাড়াও বিভিন্ন মামলায় অভিযুক্তরা রয়েছে। অভিযান অব্যাহত রয়েছে ।