সম্প্রতি রাজধানীর ল্য মেরিডিয়ান হোটেলে তৃতীয় বারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ড ২০১৮’। এতে এক ব্যক্তি ও তথ্যপ্রযুক্তি খাতের ৪ প্রতিষ্ঠানকে আইসিটি অ্যাওয়ার্ডস দিয়েছে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার কর্তৃপক্ষ। এই প্রতিষ্ঠানগুলো হলো- গ্রাফিক পিপল লিমিটেড, সিনেসিস আইটি লিমিটেড, সহজ ডটকম, বাগডুম ডটকম এবং ড্যাফোডিল ফ্যামিলি। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বক্তারা দেশকে বিশ্বে তুলে ধরার জন্য উদীয়মান তথ্যপ্রযুক্তির বাজার হিসেবে তুলে ধরার আহবান জানান। আইসিটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এছাড়াও অন্যান্যদের মধ্যে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আরএফ হোসেন, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনানামসহ অনেকেই। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘গত কয়েক বছরে বাংলাদেশে তথ্যপ্রযুক্তির যে উন্নয়ন হয়েছে তার জন্য বিভিন্ন উত্পাদন অন্তত চারগুণ বেড়েছে। তথ্যপ্রযুক্তির এই বদল দেশের তরুণরা সাদরে গ্রহণ করেছে। ফলে দেশের উন্নয়নও এখন সমান্তরালে হয়েছে তথ্যপ্রযুক্তির উন্নতির সঙ্গে। এই ধারা অব্যাহত রাখার আহবান জানান তিনি।’ মো. সবুর খান , যিনি দেশের একজন খ্যাতনামা আইসিটি উদ্যোক্তা। তিনি ড্যাফোডিল পরিবারটি প্রতিষ্ঠা করেন এবং আন্তর্জাতি খ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছেন। তিনি দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ডে ‘আইসিটি বিজনেস পার্সন অব দ্য ইয়ার’ পুরস্কার অর্জন করেন। বিজয়ী সংস্থার আরেকটি প্রতিষ্ঠান হলো ‘বাগডুম ডটকম’। এটি দেশের শীর্ষ পর্যায়ের একটি ডিজিটাল মার্কেট প্লেস। প্রতিষ্ঠানটি এ বছর ‘ডিজিটাল কমার্স অব দ্য ইয়ার’ পুরস্কার অর্জন করেছে। গ্রাফিক পিপল লি. অর্জন করেছে ‘আইসিটি সল্যুউশন প্রোভাইডার অব দ্য ইয়ার’ (ইন্টারন্যাশনাল মার্কেট ফোকাস)পুরস্কার। ‘আইসিটি সল্যুউশন প্রোভাইডার অব দ্য ইয়ার’ (লোকাল মার্কেট ফোকাস) পুরস্কার অর্জন করেছে সিনেসিস আইটি লি.। এছাড়াও সহজ ডটকম অর্জন করেছে ‘আইসিটি স্টার্টআপ অব দ্য ইয়ার’ পুরস্কার । দ্রুত ক্রমবর্ধমান কোম্পানিগুলোর মধ্যে এটি অন্যতম একটি তথ্যপ্রযুক্তি কোম্পানি। অনুষ্ঠানে বাগডুম ডটকম এর সহ-প্রতিষ্ঠাতা সৈয়দা কমরুন আহম্মেদ, গ্রাফিক পিপল লি.এর চেয়ার পার্সন সাফিয়া চৌধুরী, সিনেসিস আইটি লি. এর ব্যবস্থাপনা পরিচালক সোহরাব আহম্মেদ চৌধুরী, সহজ ডটকম এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম কাদির এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এবং ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান মো. সবুর খান অর্থমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। n তথ্যপ্রযুক্তি ডেস্ক