ছাতকে সংঘর্ষে ওসিসহ আহত ৩০

 
ছাতকে সরকারি রাস্তা সংস্কার ও বর্ধিতকরণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ওসি, স্কুল ছাত্রসহ ৩০ জন আহত হয়েছেন। গুলিবিদ্ধ চারজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার দুপুরে পৌর শহরের বাজরামহল এলাকায় এ সংঘর্ষের ঘটনা  ঘটে।
ছাতক-আন্ধারীগাঁও সড়ক সংস্কারে কাজ চলছিল। এতে সড়কের পাশ  হান্নান মিয়া, নূর হোসেন,আক্তার ও বাবুর দখলে থাক ভূমি না ছাড়লে পৌর মেয়র আবুল কালাম চৌধুরী সকালে ঘটনাস্থলে পৌঁছে ভূমি নির্ধারণ করে খুঁটি পুঁতে দেন।
মেয়র চলে আসলে এহিয়া আবেদীন বাবু খুঁটি উপড়ে ফেললে প্রতিবাদী হয় একই গ্রামের বিলাল মিয়া। এ নিয়ে দু’পক্ষের লোকজন তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ থামাতে পুলিশ প্রায় ২৫ রাউন্ড গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয়।
গুলিবিদ্ধ মিজানুর রহমান(৪০), দশম শ্রেনীতে পড়ুয়া ছাত্র আবু হানিফা তালহা(১৬) ও বিলাল মিয়া(৩২)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওয়াতির আলী(৪০),আব্দুন নূর(৪৫), ইকবাল(২৮),বাবু(৩৫), হান্নান(৪০), ইজাজুল(৩২) মাহমুদ(৩০)সহ অন্যান্য আহতদের ছাতক হাসপাতালে ভর্তি করা হয়। ওসি শাহজালাল মুন্সি ২৫ রাউন্ড গুলি ছুঁড়ার কথা স্বীকার করে জানান,তিনি সহ সংঘর্ষকারীদের ইট-পাটকেলে ৭পুলিশ সদস্য আহত হন।