সাবেক অর্থমন্ত্রী শাহ কিবরিয়া হত্যা মামলার সমপূরক চার্জশিটে সিলেট সিটিকরপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নাম প্রত্যাহারের দাবিতে সিসিক কাউন্সিলররা ১৫ দিনের কর্মসূচী ঘোষণা করেছেন। ২ ডিসেম্বর পর্যন্ত তাদের এই কর্মসূচী চলবে। একইসাথে ‘আমরা সিলেটবাসী’র ডাকা সিলেট জেলায় সোমবারের হরতালেও তারা সমর্থন জানিয়েছেন।
ঘোষিত কর্মসূচীর মধ্যে রয়েছে ১৮-২০ নভেম্বর গণস্বাক্ষর,২০ নভেম্বর মানববন্ধন, ২৩ নভেম্বর সিটি কর্পোরেশনে ২ ঘণ্টার কর্মবিরতি, ২৫ নভেম্বর আলোর মিছিল, ২৭ নভেম্বর পেশা জীবিদেদের সাথে মত বিনিময়, ৩০ নভেম্বর প্রধানমন্ত্রী,স্বারাষ্ট্রমন্ত্রীসহ সরকারের উচ্চ পর্যায়ে স্বারকলিপি পেশ, ২ ডিসেম্বর কোর্ট পয়েন্টে সমাবেশ।
রবিবার দুপুরে সিলেট সিটি করপোরেশন মিলনায়তনে সিসিক মেয়র আরিফুল হকচৌধুরীকে হয়রানির প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন কাউন্সিলররা। উল্লেখ্য সভায় বিএনপি সমর্থিত কাউন্সিলারগণ উপস্থিত ছিলেন।