নেত্রকোনায় জমি নিয়ে সংঘর্ষে নারী নিহত

নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের পালগাঁও গ্রামে জমির আইল নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় সুবর্ণা (৪০) নামের এক নারী সোমবার চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ হাসপাতালে মারা গেছেন।
আটপাড়া খানা পুলিশ সূত্রে জানা গেছে, পালগাঁও গ্রামের আব্দুর রবের সাথে জমি নিয়ে প্রতিবেশী শামীম এবং আলাউদ্দিনের বিরোধ চলে আসছিল। রবিবার বিকালে আব্দুর রবের জমির আইল শামীম ও আলাউদ্দিনের লোকজন কাটতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি এবং সংঘর্ষ হয়। সংঘর্ষ থামাতে আব্দুর রবের স্ত্রী সুবর্ণা ঘটনাস্থলে গেলে শামীমের লাঠির আঘাতে তিনি মারাত্মক আহত হন। মুমূর্ষ অবস্থায় তাকে ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসার জন্য নিলে তিনি আজ হাসপাতালে মারা যান। এ ব্যাপারে আটপাড়া থানায় মামলা হয়েছে।