দেশে বিদেশে যেখানেই হোক সমাজে সাংবাদিকদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। ১৭ নভেম্বর দুপুরে টরন্টোতে ঢাকার দৈনিক পত্রিকার কানাডাস্থ সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে বিশিষ্ট সাংবাদিক, দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক শাহীন রেজা নূর এ কথা বলেন। তিনি প্রবাসেও মুক্তিযুদ্ধের পক্ষে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মতবিনিময় কালে উপস্থিত ছিলেন- দৈনিক প্রথম আলোর সুব্রত নন্দী, দৈনিক আমাদের সময়ের মোহাম্মদ আলী বোখারী, দৈনিক জনকন্ঠের জাকি উদ্দিন এবং দৈনিক ইত্তেফাকের সাইফুল্লাহ মাহমুদ দুলাল।
এছাড়াও যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত কার্যকর করা, নানান রাজনৈতিক বিষয়, প্রবাসীদের জীবন যাপনসহ নিয়ে আলোচনা করেন। কানাডায় সফররত জনাব নূর টরন্টো ছাড়াও ভ্যাংকুভার, মন্ট্রিয়লে বেশ ক’টি অনুষ্ঠানে অংশ নেন।