পূর্বধলায় ট্রেন-টমটমের সংঘর্ষে ১০ শিক্ষার্থী আহত

নেত্রকোনার পূর্বধলায় মঙ্গলবার সকালে ট্রেন ও ইঞ্জিনচালিত টমটমের সংঘর্ষে ১০ জেএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে আসাদুজ্জামান পিয়েল (১৪) নামে এক জেএসসি পরিক্ষার্থীর দুইটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার সকালে পূর্বধলা-দেওটুকোন সড়কের পূর্বধলা রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা দুর্ঘটনায় দুমড়ে মুছড়ে যাওয়া ইঞ্জিনচালিত টমটমে আগুন ধরিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে জেএসসি পরিক্ষায় অংশগ্রহণের জন্য জেএসসি পরীক্ষার্থীরা জারিয়া থেকে ইঞ্জিনচালিত টমটমে করে পূর্বধলা উপজেলা সদরে আসছিল। পূর্বধলা-দেওটুকোন সড়কে জারিয়া-ময়মনসিংহ রেলপথ পার হওয়ার সময় জারিয়া থেকে ময়মনসিংহগামী ট্রেনটি শিক্ষার্থীবাহী ওই টমটমটিকে ধাক্কা দেয়। এতে ১০ পরীক্ষার্থী আহত হয়। এদের মধ্যে ট্রেনের নিচে কাটা পড়ে এক পরীক্ষার্থীর দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।