দিনাজপুর মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। আহতদের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ছাত্রাবাসে তল্লাশি চালিয়ে দুই জনকে আটক করা হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কমিটি গঠনকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়।
জানা গেছে, ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে আজ সকাল সাড়ে ১০টার দিকে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ ঘটে। এ সময় তারা কলেজের ডা. ইউসুফ আলী ছাত্রবাসের দুইটি ভবনের বিভিন্ন কক্ষের দরজা-জানালা ভাঙচুর করে। এতে উভয়পক্ষে ৪ জন আহত হয়। পরে পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।