এক সপ্তাহ ধরে ক্লাসে উপস্থিত থাকতে পারেনি এক ছাত্রী। ফলে পড়তে হয় ব্যাপক সমস্যায়। ক্লাসে উপস্থিত না থাকার জন্য পরীক্ষায় অংশ নিতেও পারছিলো না ওই ছাত্রী। শেষে শিক্ষকের কাছে সাহায্য চাইতে গিয়েই পড়ে বিপাকে।
ভারতীয় এক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণ মুম্বাই কলেজে। এক সপ্তাহ ধরে ক্লাসে উপস্থিত না থাকার কারণে বিপাকে পড়ে ওই কলেজের কেমিস্ট্রি বিভাগের এক ছাত্রী। উপস্থিতি কম থাকার ফলে কলেজের আসন্ন পরীক্ষায় বসতে পারছিলেন না তিনি। বিষয়টি নিয়ে সাহায্যের জন্য কেমিস্ট্রির শিক্ষকের কাছে যায় ওই ছাত্রী। কিন্তু সেখানে গিয়েই বিপত্তি আরও বাড়ে।
আরো পড়ুন: অস্কার জিতলো স্নেহার স্যানিটারি প্যাড তৈরির গল্প
অভিযোগ করে ওই ছাত্রী জানান, ‘ওই শিক্ষক তাকে জানান, তিনি ক্লাসের উপস্থিতির হার বাড়িয়ে দেবেন। তার বদলে শিক্ষকের যৌন চাহিদা মেটাতে হবে ওই ছাত্রীকে।’
এরপরেই ওই ছাত্রী কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে। অভিযোগ পেয়েই তড়িঘড়ি ব্যবস্থা নেয় কলেজ কর্তৃপক্ষ। ছাত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়। তাকে কলেজ থেকে বরখাস্তও করা হয়।
ইত্তেফাক/বিএএফ