ভারতের হরিদাসপুর বিএসএফ‘র হাতে আটক শিশুসহ ১১ বাংলাদেশিকে মঙ্গলবার সকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।
বেনাপোল চেকপোস্ট ২৬ বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার গিয়াস উদ্দীন জানান ভারতের পেট্রাপোল হরিদাসপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা আজ ভোরে রাখালদাস স্কুলের পাশ থেকে শিশুসহ ১১ জন বাংলাদেশিকে আটক করে। আটককৃতদের মধ্যে রয়েছে ২ জন শিশু ৫ জন মহিলা এবং ৪ জন পুরুষ। আটককৃতদের বিএসএফ সকালে হস্তান্তর করে। ফেরত আসা এ সব বাংলাদেশিদের বাড়ি নড়াইল, খুলনা ও গোপালগঞ্জ জেলায়। দুপুরের দিকে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপার্দ করা হয়েছে।