বিশ্বসেরা ফুটবলারের খেতাব ব্যালন ডি’অর জেতার প্রতিযোগিতায় ক্রিস্টিয়ানো রোনাল্ডোই এগিয়ে রয়েছেন বলে মন্তব্য করেছেন পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোস। সাথে সাথে তিনি স্বীকার করেছেন লিয়নের মেসি নয় বরং তার ভোট যাবে রোনাল্ডোর ভাগ্যেই।
আরমেনিয়ার বিপক্ষে শুক্রবার ১-০ গোলে জয়ের পরে ইউরো ২০১৬ বাছাইপর্বে পর্তুগাল তিন ম্যাচে ছয় পয়েন্ট অর্জন করেছে।
মঙ্গলবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তারা বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানীর মুখোমুখি হচ্ছে।
এই ম্যাচের মাধ্যমে ওল্ড ট্র্যাফোর্ডে মেসি বনাম রোনাল্ডোর দ্বৈরথও দেখার সুযোগ পাবে কোটি ভক্ত সমর্থকরা।
৬০ বছর বয়সী গ্রীসের সাবেক কোচ সান্তোস মনে করেন রিয়াল মাদ্রিদের তারকা বর্তমানে নিজের সেরা ফর্ম দারুণ উপভোগ করছেন।
গ্রীসের সাবেক এই বস গণমাধ্যমে বলেছেন, আমি ক্রিস্টিয়ানোকেই ভোট দিব। আমি মনে করি এবারের মৌসুমে বিশ্বের সেরা খেলোয়াড় রোনাল্ডোই। কিন্তু অবশ্যই সব কিছুর পরেও মেসিকে বিবেচনা করতেই হবে। কারন নি:সন্দেহে সে একজন দুর্দান্ত খেলোয়াড়। আমি ইতোমধ্যেই বলেছি মেসি এবং রোনাল্ডো দুজনেই অসাধারণ খেলোয়াড়। কিন্তু এবারের মৌসুমে রোনাল্ডোই বেশি ভালো খেলেছে। তাই এবারও বিশ্ব সেরার পুরস্কারটা তারই প্রাপ্য।