আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পর্তুগালের কাছে ১-০ গোলে হেরেছে আর্জেন্টিনা। রাফায়েল গুয়েরিরোর একমাত্র গোলে ম্যানচেস্টারে জয় তুলে নেয় দলটি।
ম্যাচের দুই মধ্যমণি মেসি ও রোনালদো হলেও গোল পাননি কেউই। খেলার শুরু ৫ মিনিটেই প্রথম গোলের সুযোগ পেয়েছিলেন আর্জেন্টিনার ডি মারিয়া। মেসির পাস থেকে বল পেয়ে গোলপোস্টের বাইরে বল মারেন তিনি। খেলার ১১মিনিটের মাথায় খুব কঠিন কোণ থেকে নেয়া মেসির একটি শট পোস্টের নিচের দিকে লেগে ফিরে যায়। ২৯ মিনিটে প্রতিপক্ষ দলের তারকা রোনলদোর একটি চমৎকার গোলের সুযোগ নষ্ট হয়।
বিরতির পর মেসি-রোনালদোকে ছাড়াই মাঠে নামে দুই দল। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার গোলের প্রচেস্টা থাকলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়। খেলার অতিরিক্ত সময়ে রোনালদোর বদলি হিসেবে নামা কুয়ারেসমার নিখুঁত একটি পাস থেকে গোল করেন রাফায়েল গুয়েরিরো। সূত্র: ওয়েবসাইট।