খুলনায় তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

 

সম্প্রতি খুলনার হোটেল ক্যাসল সালাম লিমিটেড এ আয়োজন করলো টিপি-লিংক এর পণ্য ও প্রযুক্তি বিষয়ক এক প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময় কর্মসূচি। এ কর্মসূচির উদ্ব্বোধন করেন এক্সেল টেকনোলোজিস লিমিটেড-এর নির্বাহী পরিচালক বিএন অধিকারী। খুলনাএলাকার মার্কেটের ৫০টি’র বেশি বিপণন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ এই প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

কর্মসূচিতেসকালওরাতে নেটওয়ার্ক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান টিপি-লিংক এর সামঞ্জস্যপূর্ণ সরঞ্জামাদি ও প্রযুক্তিবিষয়ক দু’টি সেশন অনুষ্ঠিত হয়।