ফটো ক্যাপশন

সম্প্রতি অগ্রণী ব্যাংকের বোর্ডরুমে নারী উদ্যোক্তা উন্নয়ন, প্রশিক্ষণ এবং ঋণদান বিষয়ে অগ্রণী ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (বিডব্লিওসিসিআই) মধ্যে এক সমঝোতা স্মারকে স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডব্লিউসিসিআইয়ের প্রেসিডেন্ট সেলিমা আহ্মাদ এমপি, অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখত্।

০০০

গতকাল সোমবার ময়মনসিংহে সম্পূর্ণ অনলাইন সুবিধা নিয়ে রূপালী ব্যাংক লিমিটেডের ৫৬৯ তম  কাঁচিঝুলি  শাখার উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান। ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের জিএম ওয়াহিদা বেগমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আতাউর রহমান প্রধান।

০০০

সমপ্রতি ওয়ান ব্যাংক লিমিটেড এবং ক্লাউড ওয়েল লিমিটেডের মধ্যে ক্যাশ-ইন, ক্যাশ-আউট, বিল প্রদান এবং ওকে এ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সংক্রান্ত এক চুক্তিতে স্বাক্ষর করেন ওয়ান ব্যাংকের ইভিপি এবং হেড অব ডিজিটাল এন্ড ইনক্লুসিভ ফাইনান্সিয়াল সার্ভিসেস গাজী ইয়ার মোহাম্মদ এবং ক্লাউড ওয়েলের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল ইসলাম।

০০

কৃষকদের আর্থিক অন্তর্ভুক্তি ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে নোয়াখালীর স্থানীয় একটি গেস্ট হাউজে নেদারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক সংস্থা সলিডারিড্যাড নেটওয়ার্ক, এশিয়ার সঙ্গে সম্প্রতি সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) মধ্যে অনুষ্ঠিত চুক্তিতে স্বাক্ষর করেন এসআইবিএলের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল হক এবং সলিডারিড্যাড নেটওয়ার্ক, এশিয়ার পক্ষে কান্ট্রি ম্যানেজার সেলিম রেজা হাসান।