নগরীর চকবাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে দুই বিদেশি নাগরিককে আটক করেছে ডিবি পুলিশ।
বুধবার দুপুরে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন ক্যামেরুনের নাগরিক ম্যাসোজা (৪০) ও ঘানার নাগরিক ব্যাংকো (৩৬)।
সিএমপির অতিরিক্ত উপ কমিশনার (ডিবি) মো. হাসান চৌধুরী ইত্তেফাককে জানান, আটক ব্যক্তিরা জাল ডলার ব্যবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রয়েছে। ম্যাসোজার বিরুদ্ধে ঢাকার পল্লবী থানায় একটি মামলা রয়েছে। তিনি কয়েক মাস আগে বাংলাদেশে আসেন। এছাড়া ব্যাংকো গত সপ্তাহে চট্টগ্রাম আসে। তাদের কাছে বাংলাদেশে অবস্থান করার বৈধ কাগজপত্র রয়েছে কিনা তা যাচাই করে দেখা হচ্ছে বলে তিনি জানান।