পর্তুগালের দ্বিতীয় বৃহত্তম শহর পোর্টোতে আগামী ২ জুলাই, ২০১৯ থেকে চারটি সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করবে এমিরেটস। লিসবনের পর পোর্টো হবে পর্তুগালে এমিরেটসের দ্বিতীয় গন্তব্য। লিসবনে বর্তমানে দৈনিক দুইটি করে ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস।
দুবাই ও পোর্টোর মধ্যে প্রতি মঙ্গল, বৃহস্পতি, শনি এবং রবিবার বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজের সাহায্যে ফ্লাইট পরিচালিত হবে। উড়োজাহাজটির প্রথম শ্রেণিতে আটটি প্রাইভেট স্যুইট, বিজনেস শ্রেণিতে ৪২টি লাই-ফ্ল্যাট আসন এবং ইকোনমি শ্রেণিতে ৩১০টি প্রশস্ত আসন রয়েছে। নতুন ফ্লাইটটি চালু হলে এমিরেটসের মালামাল পরিবেশন শাখা এমিরেটস স্কাইকার্গো প্রতি ফ্লাইটে ১৮ টন পর্যন্ত আমদানি ও রপ্তানি কার্গো পরিবহন করতে পারবে। —প্রেস বিজ্ঞপ্তি