বিডিবিএলের নতুন চেয়ারম্যান

সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন। তিনি ২০১০ সালের ফেব্রুয়ারিতে সরকারের সচিব পদে উন্নীত হন এবং পর্যায়ক্রমে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সচিব ও সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

- প্রেস বিজ্ঞপ্তি