সাতক্ষীরায় জেএমবি সদস্য গ্রেফতার

সাতক্ষীরায় সন্দেহভাজন জেএমবি সদস্য সেলিম সরদার ওরফে সেলিম বাবুকে বৃহস্পতিবার ভাের রাতে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ইটাগাছা এলাকার তমিজউদ্দীন সরদারের ছেলে।
সাতক্ষীরা সদর থানার ওসি গোলাম রহমান জানান, সেলিম বাবু সাতক্ষীরার আলোচিত গাছ কাটা ও সহিংসতা মামলার চার্জশিটভুক্ত আসামি। জেএমবি জঙ্গীদের সাথে তার সম্পৃক্ততার অভিযোগে বৃহস্পতিবার ভোর রাতে পুলিশ তাকে বাড়ি থেকে গ্রেফতার করে। পরে তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোদ্দাচ্ছের আলী জানান, সাতক্ষীরা, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সেলিম বাবুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া জেএমবির সক্রিয় সদস্য হিসেবে পুলিশ তাকে শনাক্ত করেছে।