বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, গণতন্ত্রকে হত্যা করে মানুষ খুন-গুম করে চলেছে সরকার। বিএনপি নেতা-কর্মীদের উপর নির্যাতন, মিথ্যা মামলা দিয়ে কাবু করছে। এ সরকারকে আর ক্ষমতায় রাখা যায় না। বেগম জিয়ার ডাকে সরকার পতনের ঐক্যবদ্ধ আন্দোলনে সবাই এগিয়ে আসুন।
বৃহস্পতিবার দুপুরে জামালপুরের ইসলামপুর জনসভায় যাবার পথে মেলান্দহ উপজেলার মালঞ্চ গোবিন্দগঞ্জ বাজার দলীয় কার্যালয়ে পথসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-সাবেক মন্ত্রীপরিষদ সচিব এ এসএম আ. হালিম, সাবেক আইজিপি আব্দুর কাউয়ুম প্রমুখ।