জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান গোলাম হোসেন বলেছেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে রাজস্ব আয় বৃদ্ধি করতে হবে। বর্তমান অর্থ বছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা দেড় লক্ষ কোটি টাকা, আগামী ৫ বছরে ্এটি বেড়ে গিয়ে তিন লক্ষ কোটি টাকা হবে। সে অনুযায়ী গ্রোথ রেইট ২৫ শতাংশ। লক্ষ্যমাত্রা পূরণের একমাত্র পথ হলো ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করে ব্যবসায়ীদের বেশি বেশি সেবা প্রদান করতে হবে।
বৃহস্পতিবার দুপুরে বেনাপোল কাস্টমস ক্লাবে কাস্টমস, বন্দর, বিজিবি, পুলিশ, চেম্বার অব কমার্স ও সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
কাস্টমস কমিশনার মাহবুবুজ্জামান’র সভাপতি¦েত্ব অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন,জাতীয় রাজস্ব বোর্ডের মেম্বার ভ্যাট ফিরোজ শাহআলম , বন্দরের পরিচালক নিতাই চন্দ্র সেন,ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্সের মেম্বর মতিয়ার রহমান, যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান, বিজিবির উপ অধিনায়ক মেজর লিয়াকত হোসেন, সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, ও সাধারন সম্পাদক এমদাদুল হক লতা প্রমুখ। অনুষ্ঠান শেষে তিনি কাস্টমস হাউসে স্এিএন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের ডিটিআই ভবনের উদ্বোধন করেন।